শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

বাগমারায় কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Paris
Update : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : বাংলাদেশ কৃষক লীগ বাগমারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে বর্ধিত সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সদস্য ও প্রাণিসম্পদ সম্পদ বিষয়ক সহ সম্পাদক কৃষিবিদ সামসুদ্দীন আল-আজাদ, বাংলাদেশ কৃষকলীগ রাজশাহী জেলা শাখার সভাপতি রবিউল আলম বাবু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাংলাদেশ কৃষকলীগ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি মহসিন আলী, আবুল হোসেন, বিমল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ হোসেন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কৃষক লীগ নেতা আবুল কাশেম, আউচপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাকির হোসেন প্রমুখ। বর্ধিত সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী নভেম্বর মাসের ২০ তারিখে অনুষ্ঠিত হবে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।


আরোও অন্যান্য খবর
Paris