মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

জামায়াত-শিবিরের হয়রানির প্রতিবাদে বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

Paris
Update : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বৈধ সম্পত্তিতে স্থাপনা নির্মাণে জামায়াত-শিবিরের বাধা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে জনসাধারণের কাছে হেয় করতে বিভিন্ন হয়রানির প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, চকঝগড়ু গ্রামবাসী ও মসজিদ কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে জেলা শহরের বিশ্বরোড মোড়স্থ একটি অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামের উপস্থিতিতে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, সাবেক ইউপি সদস্য ও চকঝগড়ু স্কুল অ্যান্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মনিরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চকঝগড়ু স্কুল অ্যান্ড কলেজের পাশে পৈত্রিক সম্পত্তিতে পূর্বের থাকা কয়েকটি দোকানঘরের সাথে আরো কয়েকটি ঘর নির্মানের কাজ শুরু করি। এসব দোকান নির্মাণে শিক্ষা প্রতিষ্ঠানের কোন আপত্তি নাই। কিন্তু হঠাৎ করেই স্থানীয় কয়েকজন জামায়াত-শিবির কর্মীরা নির্মাণ কাজ বন্ধ করার পায়তারা শুরু করে। এমনকি বিষয়টি নিয়ে সদর মডেল থানায় মিথ্যা অভিযোগ করে, যাতে কাজ বন্ধ রাখতে হয়। পরে জানতে পারি, আসন্ন ইউপি নির্বাচনকে প্রভাবিত করতে ও আমার সম্মানহানি করতে এলাকার জামায়াত-শিবির কর্মীরা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের অভিযোগের প্রেক্ষিতে সদর মডেল থানার তদন্ত কর্মকতা বিষয়টি নিরসনে গত ২৮ ডিসেম্বর সোমবার বিকেলে জমির কাগজপত্র নিয়ে সমাধানের লক্ষ্যে বসলেও তারা অনুপস্থিত থাকে। বিষয়টি নিয়ে চকঝগড়ু স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দৌলত আলী ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম মতিসহ অন্যান্য সদস্যরা কেউ অভিযোগ করেননি।

শুধুমাত্র আমাকে হয়রানি করতে ও সম্মানহানীর উদ্দেশ্যই এমন অভিযোগ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিট পুলিশিং সদস্য মো. হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলামের সহধর্মিণী মনোয়ারা বেগমসহ স্থানীয় গন্যমাণ ব্যক্তিবর্গ এবং জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris