চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উৎযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসবের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা শহরের গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাঁও, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকশানা আহমদ, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামানসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। দেয়ালিকা উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০টি দেয়ালিকা স্থান পায়।