২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সিনোফার্মের আরো ৫৫ লাখ টিকা পৌঁছেছে

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ৮:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
সিনোফার্মের আরো ৫৫ লাখ টিকা পৌঁছেছে
বিজ্ঞাপন

এফএনএস : দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকার চালান। পূর্ব ঘোষণা অনুযায়ী গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টিকার চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই চালান গ্রহণ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানান। এর আগে, গত সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ ও একই দিন দিবাগত রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজসহ মোট ২০ লাখ ডোজ টিকার চালান আসে দেশে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন