৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে ২৬৭৫ লিটার বিদেশী মদসহ এক যুবক আটক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ৭:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে ২৬৭৫ লিটার বিদেশী মদসহ এক যুবক আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে র‌্যাবের অভিযানে ২ হাজার ৬৭৫ লিটার বিদেশী মদসহ মানিক হোসেন (২৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। গত সোমবার রাত ৯ টার দিকে র‌্যাব-৫ নাটোর সিপিসি-২ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালপুর বাজারে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন তল্লাশী করে ২হাজার ৬৭৫ লিটার বিদেশী মদ, ৭ লিটার দেশী মদ ও ৭৫ বোতল মদ তৈরীর উপকরণ জব্দ করেন। এসময় মানিককে হাতা নাতে আটক করা হয়। সে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের ডাঃ মৃত আমিরুল ইসলামের পুত্র মানিক। এঘটনায় লালপুর থানায় গতকাল ২৯ ডিসেম্বর সকালে একটি মাদক আইনে মামলা হয়েছে। লালপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মানিককে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন