২৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

বায়া মৎস্য ব্যবসায়ী আড়ৎ-এর উদ্বোধন করলেন মেয়র

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১২:০৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বায়া মৎস্য ব্যবসায়ী আড়ৎ-এর উদ্বোধন করলেন মেয়র
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর পবা উপজেলায় বায়া মৎস্য ব্যবসায়ী আড়ৎ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মৎস্য ব্যবসায়ী আড়ৎ এর শুভ উদ্বোধন করেন। এরপর এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন মেয়র। প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে মাছ উৎপাদনসহ কৃষি পণ্য উৎপাদনে ঊদ্বৃত্ত থাকছে। এ অঞ্চলের চাহিদা মিটিয়ে রাজশাহীর মাছ ও কৃষি পণ্য সারাদেশে সরবরাহ করা হচ্ছে। এক্ষেত্রে অনেক এগিয়েছে রাজশাহী।

তবে এখানে তেমন শিল্পায়ন হয়নি। রাজশাহীর শিল্পায়নে ইতোমধ্যে প্রধানমন্ত্রী তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন, যার দুইটি পড়েছে পবার মধ্যে। মৎস আড়ৎ এর পাশাপাশি এই অঞ্চলে একটি সবজির আড়ৎ ও প্রতিষ্ঠা করা প্রয়োজন। মেয়র আরো বলেন, করোনা মহামারিতে পুরো বিশ^ বিপর্যস্ত। মহামারি এই মুহুর্তেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী। দেশের উন্নয়ন দ্রুত গতিতেই এগিয়ে চলেছে। জনগণের প্রতি ভালোবাসা থাকলে, যে কোন কিছু সম্ভব, সেটি করে দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে কাঙ্খিত লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বরেন্দ্র মৎস্যজীবী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দীন ও নওহাটা পৌর যুবলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মানজালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বরেন্দ্র মৎস্যজীবী কল্যাণ সমবায় সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পিসহ মৎস ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন