১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় বিএনপি‘র পকেট কমিটির প্রতিবাদে সভা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
বাঘায় বিএনপি‘র পকেট কমিটির প্রতিবাদে সভা
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর বাঘায় বিএনপি‘র পকেট কমিটির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় আড়ানী পৌর বিএনপি‘র কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আড়ানী পৌর বিএনপি‘র অয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপি‘র আহ্বায়ক জাহিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন আড়ানী পৌর বিএনপি‘র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন আড়ানী পৌর বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক। উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওর্য়াড় বিএনপি‘র নেতাকর্মী। এ বিষয়ে আড়ানী পৌর বিএনপি‘র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, দায়িত্বপ্রাপ্ত কমিটি এ যাবত পর্যন্ত কোন পূর্নাঙ্গ কমিটি করতে পারিনি। ঘরে বসে তারা পকেট কমিটি করছে। এই পকেট কমিটি গঠনের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছি। পকেট কমিটি নয়, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন