২৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

হাইটেক স্পেশালাইশড হাসপাতাল রাজশাহী’র বাৎসরিক পূর্ণমিলনী

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
হাইটেক স্পেশালাইশড হাসপাতাল রাজশাহী’র বাৎসরিক পূর্ণমিলনী
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : হাইটেক স্পেশালাইশড হাসপাতাল রাজশাহী এর বাৎসরিক পূর্ণমিলনী -২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে হাইটেক স্পেশালাইশড হাসপাতালে বাৎসরিক পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, উত্তরবঙ্গের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পেতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও এখানকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ছুটে আসেন।

তাদের জন্য উন্নত ও যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। রাজশাহী সদর হাসপাতালের কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে। হাইটেক স্পেশালাইশড হাসপাতাল স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। অনুষ্ঠানে রাজশাহীর সুনামধন্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর মধ্যহ্নভোজে অংশ নেন অতিথি ও চিকিৎসকরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন