স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে নিবুস’র উদ্যোগে বাইসাইকেল বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : বেসরকারী সংস্থা নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা (নিবুস) এর উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় পারিলা ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলগামি ৩১জন শিক্ষার্খীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শিমুল আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবুস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহাবুব। আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর পবা এর কর্মকর্তা সৈয়দ আলী রেজা ও বোয়ালিয়া থানা কর্মকর্তা জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন নিবুস এর পরিচালক তৌফিকুল ইসলাম।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
