২৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

মুন্ডুমালা পৌরসভায় আ’লীগ মনোনীত প্রার্থী আমিনের মনোনয়নপত্র উত্তোলন

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মুন্ডুমালা পৌরসভায় আ’লীগ মনোনীত প্রার্থী আমিনের মনোনয়নপত্র উত্তোলন
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও প্যানেল মেয়র মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। জানা গেছে, গতকাল সোমবার মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্যানেল মেয়র ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আমির হোসেন আমিন দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক রাম কমল সাহা, প্রচার সম্পাদক জিল্লুর রহমান ও আসলাম উদ্দিন, কাঁমারগা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ফজলে রাব্বী ফরহাদ, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো,আরিফ রায়হান তপন, আহম্মেদ সিজার, মোর্শেদুল মোনেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসব নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করবেন বলে প্রতিজ্ঞা করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন