মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে কৃষক প্রশিক্ষণ

Paris
Update : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, চাঁপাইবাবগঞ্জ : বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ডাল ও ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণ এবং নাবী বোরো বিনাধান-১৪ এর চাষাবাদ সম্প্রসারনের লক্ষে করনীয় শীর্ষক দিনব্যাপী পৃথক পৃথক কৃষকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিনা ময়মনসিংহ’র অর্থায়নে ও বিনা উপকেন্দ্রের আয়োজনে এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সোমবার বিকেল ৩টায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রশিক্ষনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বিনা) মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

পরে, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনার উপকেন্দ্র চাঁপাইনাবাবগঞ্জ এ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ও পরীক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

এসময় জানানো হয়, বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিম্নগামী ও আবহাওয়াজনিত পরিবর্তণের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট- বিনার গবেষণা চালিয়ে আসছে। পানি সাশ্রয়ী বিনা উদ্ভাবিত বিনা ধান-১৪ যার ফলন তুলনামুলক বেশী হওয়ায় নির্ধারিত সময়ে বরেন্দ্র এলাকায় উপযোগী ফসল হিসেবে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। শেষে, কৃষকদের মাঝে বিনা ধান-১৪’র বীজ বিতরণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris