ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এক কথিত পশু চিকিৎককে অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভুল চিকিৎসায় এক কৃষকের লক্ষাধিক টাকার ষাঁড়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন জায়গায় অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রামরামপুর মনিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিন ভান্ডারীর ছেলে কৃষক হাবিবুর রহমানের একটি ষাঁড় গত রবিবার সকালে অসুস্থ্য হয়ে পড়লে গ্রাম্য পশু চিকিৎসক আমিনুল ইসলামকে খবর দেয়া হয়।
ওই দিন সকাল ৯টার দিকে ষাঁড়টিকে ৫টি ইনজেকশন পুশ এবং কিছু ঔষধ দেন চিকিৎসক আমিনুল। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ষাঁড়টি মারা যায়। এতে তার প্রায় এক লক্ষ টাকা ক্ষতি হয়। পশু চিকিৎসক আমিনুল ইসলাম একই ইউনিয়নের আঙ্গরত কলোনী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.এমরান হোসেন বলেন,আমিনুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ অফিসের কেউ না। তার কোন সনদপত্র নেই। বিষয়টি জানার পর নির্বাহী ম্যাজিস্টেআট সিব্বির আহমেদ এর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যকে কথিত পশু চিকিৎসক আমিনুল ইসলামকে ৫ হাজার অর্থদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে সে আর নিজেকে পশু চিকিৎসক দাবী এবং কোন প্রকার পশুর চিকিৎসা প্রদান করবে না মর্মে অঙ্গিকার করে।