৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক’র যাত্রা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক’র যাত্রা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার উপজেলার গোপালপুর বাজার এলাকায় এই ব্যাংক এর শাখার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর,ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট শফিউল আজম, উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহাম্মেদ, সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহামেদ সাগর, গোপালপুর পৌরসাভার সাবেক মেয়র মুঞ্জুরুল ইসলাম বিমল প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন