মান্দায় বিষ্ণুমূর্তির খন্ডিত অংশ উদ্ধার
মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তির খন্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভালাইন ইউনিয়নের মোয়াই লীলাবাজার দীঘিরপাড় এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে মূর্তিটি উদ্ধার করা হয়। মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, মোয়াই দীঘিরপাড় এলাকায় সরকারিভাবে একটি আবাসন তৈরির কাজ চলছে।
খনন কাজ করতে গিয়ে শ্রমিকরা মূর্তিটি দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। পরে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। ওসি আরো জানান, এটি বিষ্ণুমূর্তির খন্ডিত অংশ। এর ওজন ৩ কেজি ৬৫০ গ্রাম। মূর্তিটি কষ্টি পাথরের হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
