৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় ফেনসিডিলসহ ১ জন আটক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় ফেনসিডিলসহ ১ জন আটক
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আসাদুজ্জামান মামুন (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ছোটমুল্লুক বালিকা বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়। আটককৃত মামুন উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, থানার পরিদর্শক তদন্ত সিদ্দিকুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক নজরুল ইসলাম ও আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স রোববার বিকেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭টার দিকে ছোটমুল্লুক বালিকা বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে মামনুকে আটক করা হয়।

এসময় তার নিকট থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, আটককৃত মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার নওগাঁ জেলাহাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন