শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

পবার দর্শনপাড়ায় ইউপি নির্বাচন উপলক্ষে আ.লীগের বর্ধিত সভা

Paris
Update : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : পবার দর্শনপাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী সম্পর্কিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অতিথি ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,

প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান। নৌকা প্রতিকের জন্য একমাত্র বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান রাজ আবেদন করেন। উপস্থিত ছিলেন দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris