শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

চারঘাটে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Paris
Update : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

চারঘাট প্রতিনিধি : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয় থেকে শ্রমিক লীগের একটি র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর চারঘাট উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাবান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল হকের সঞ্চালনায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম ও পৌর মেয়র একরামুল হক। এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris