১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবঞ্জে পৌর নির্বাচনে মনোনায়নপত্র জমা দিলেন যারা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
চাঁপাইনবাবঞ্জে পৌর নির্বাচনে মনোনায়নপত্র জমা দিলেন যারা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ২ নভেম্বর ৭ম ধাপে পৌর নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনায়ন পত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল রোববার। এদিনে মেয়র পদে মোট ৯জন মনোনায়ন পত্র দাখিল করেছেন। তাঁরা হলেন, আলহাজ¦ মোঃ মোখলেসুর রহমান (আওয়ামী লীগ), মো. নজরুল ইসলাম (বিএনপি), এ্যাডভোকেট মোঃ ময়েজ উদ্দিন (বিএনপি বিদ্রোহী), শাহনেওয়াজ খান সিনা (বিএনপি বিদ্রোহী), মাওলানা মোঃ আব্দুল মতিন (স্বতন্ত্র), জাসদ নেতা মনিরুজ্জামান মনির (স্বতন্ত্র), সামিউল হক লিটন (আওয়ামী লীগ বিদ্রোহী), আব্দুল হাকিম (আওয়ামী লীগ বিদ্রোহী) ও মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল (জামায়াত)।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৮৬ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এসময় নিজ নিজ প্রার্থীর পক্ষে দলীয় নেতা কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, আগামী ২ নভেম্বর চাঁপাইবাবগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১২-১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তির শেষ তারিখ ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন