শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

তানোরের বাঁধাইড় ইউপিতে সেন্টার কমিটি গঠন

Paris
Update : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী চেয়ারম্যান আতাউর রহমানের বিজয় নিশ্চিত করতে ইউপি আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন পরিচালনা সেন্টার কমিটি গঠন ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার ইউপির ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সাইধারা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও চেয়ারম্যান আতাউর রহমান।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক কামাল উদ্দিন ও শামসুল ইসলাম প্রমুখ।এছাড়াও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী। এ সময় উপস্থিত নেতাকর্মীগণ নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris