সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামপ্রদায়িক রাজনৈতিক উস্কানির প্রতিবাদে কমিউনিস্ট পার্টির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাগমারা উপজেলা শাখার আয়োজনে রবিবার বিকেল সাড়ে পাঁচ ঘটিকায় হাটগাঙ্গোপাড়ায় এ মানববন্ধন করা হয়।
বাগমারা উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ভিপি কমরেড রাগিব আহসান মুন্না, কমিউনিস্ট পার্টি বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।