শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

মোহনপুরের রায়ঘাটি ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

Paris
Update : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

মোহনপুর সংবাদদাতা : রাজশাহীর মোহনপুর উপজেলার ৩ নং রায়ঘাটি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে ইনিয়ন পরিষদের হল রুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ। প্রধান অতিথী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।

বিশেষ অতিথী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রুস্তম আলী প্রাং, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, সাবেক চেয়ারম্যান ওসমান আলী প্রাং, সুরঞ্জিত সরকার, যুবলীগের সভাপতি আয়েজ উদ্দিন প্রমুখ। পরে পবা-মোহনপুর ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি করোনা পজিটিভ হওয়া সুস্থতা কামনা করে দোয়া করা হয়। রায়ঘাটি ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহন করার জন্য ৭ জন প্রার্থী নিজেদের নাম প্রকাশ করেন।


আরোও অন্যান্য খবর
Paris