১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে ইউনিয়ন যুবদলের পাল্টা কমিটি গঠন?

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১০:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
মোহনপুরে ইউনিয়ন যুবদলের পাল্টা কমিটি গঠন?
বিজ্ঞাপন

মোহনপুর সংবাদদাতা : রাজশাহীর মোহনপুর উপজেলার যুবদলের ইউনিয়ন ভিত্তিক পাল্টা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলায় যুবদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার সাজ্জাদ, আহসান হাবীব, নয়ন শাহ্, একরামুল ও মোজাম্মেল হকের স্বাক্ষরিত দলীয় প্যাডে ৮ অক্টোবর ২০২১ ইং তারিখে ৬টি ইউনিয়নের পাল্টা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১নং ধুরইল ইউনিয়ন যুবদলের পাল্টা আহবায়ক নির্বাচিত হন একরামুল, যুগ্ন আহবায়ক হোসাইন, সাদেকুল ইসলাম। ২ নং ঘাসিগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক নির্বাচিত হন এনামুল হক, যুগ্ন আহবায়ক শাহিন আলম, টুটুল সরকার।

৩ নং রায়ঘাটি ইউনিয়ন যুবদলের আহবায়ক নির্বাচিত হন আফজাল হোসেন রতন, যুগ্ন আহবায়ক সোহেল রানা। ৪নং মৌগাছি ইউনিয়ন যুবদলের আহবায়ক নির্বাচিত হন আলাউদ্দিন মাস্টার, যুগ্ম আহবায়ক নূরে আলম, মেজর আলী। ৫নং বাকশিমইল ইউনিয়ন যুবদলের আহবায়ক নির্বাচিত হন বাবুল আক্তার , যুগ্ম আহবায়ক রতন আলী, হাসিবুর। ৬ নং জাহানাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক নির্বাচিত হন হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক আবুদল্লাহ, দুলাল। প্রতিটি ইউনিয়নে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন