শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

গোমস্তাপুরে ৭ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

Paris
Update : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ- এর সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় তা চূড়ান্ত করা হয়।

মনোনীত হয়েছেন যারা যথাক্রমে: গোমস্তাপুরে বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, বোয়ালিয়ায়-সাবেক চেয়ারম্যান শফিকুল আমীনের ছেলে সামিউল ইসলাম, আলিনগরে-বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম, বাংগাবাড়ীতে-বর্তমান চেয়ারম্যান সাদেরুল ইসলাম, রহনপুরে-শিক্ষক তোফিজুল ইসলাম, রাধানগরে-বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ, পার্বতীপুরে-বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী খান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris