শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

সোনামসজিদ স্থলবন্দর শ্রমিকলীগের কমিটি গঠন

Paris
Update : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

শিবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি সেনাউল ইসলাম মাস্টার ও ওবাইদুল হককে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন সরদার।

এর আগে দুই বছরের জন্য একটি পত্রে এই কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ স্থলবন্দর শ্রমিকলীগ। পত্রে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ স্থলবন্দর শ্রমিকলীগ সোনামসজিদ স্থলবন্দর শাখা কমিটি পরিচালনার জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়। কেন্দ্রীয় কমিটি কোন কারণ দর্শানো ছাড়াই শাখা কমিটি বিলপ্তি করার অধিকার সংরক্ষণ করে।


আরোও অন্যান্য খবর
Paris