মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণার লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে গোয়ালকান্দি দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীর পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার, আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান শেখ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা কৃষকলীগের সদস্য আব্বাস আলী মোল্লা, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সামসুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন শুভ, সাধারণ সম্পাদক ফাইসাল খান প্রমুখ। উক্ত বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্যসহ অংগসহযোগি সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আগামী নির্বাচন নৌকার বিজয়ের নির্বাচন। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। রাজনীতি করতে গেলে মতের মিল না হতে পারে। তাই বলে নৌকার বিরোধীতা করা যাবে না। নৌকার বিজয়ের লক্ষ্যে দলীয় নেতাকর্মীকে এখন থেকেই এক হয়ে মাঠে নামতে হবে। যাতে নৌকার বিরোধী শক্তি জয়লাভ করতে না পারে।