ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে পাঁচটির নতুন কমিটি ঘোষনা করা হয়েছিল। বাকী ছিল তিনটি ইউনিয়ন ও ধামইরহাট পৌরসভার কমিটি। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পর্যায়ক্রমে আলমপুর, খেলনা, আগ্রাদ্বিুগন ইউনিয়ন এবং ধামইরহাট পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি শাখায় সমঝোতার মাধ্যমে কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে।
আলমপুর ইউনিয়নে সভাপতি পদে আলহাজ্ব ওসমান গনী মন্ডল,সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন,খেলনা ইউনিয়নে সভাপতি পদে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম,সম্পাদক ইয়াকুব আলী মাস্টার এবং আগ্রাদ্বিগুন ইউনিয়নে সভাপতি পদে সেকেন্দার আলী এবং সম্পাদক পদে মওলা গোলাম কিবরিয়া খোকনের নাম ষোষনা করা হয়। এছাড়া ধামইরহাট পৌর আওয়ামীলীগের কমিটিতে সভাপতি পদে বর্তমান সভাপতি আব্দুল মুকিত কল্লোল এবং সম্পাদক পদে বর্তমান সম্পাদক ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তার নাম ঘোষণা করা হয়েছে।
পরবর্তীতে এসব শাখার পূর্ণাঙ্গ কমিটির অন্যদের নাম প্রকাশ করা হবে। প্রত্যেকটি কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন,বিচার, ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্বায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সহসভাপতি এড.রফিকুল ইসলাম বাচ্চু,জেলা সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আজাহার আলী,পৌর মেয়র আমিনুর রহমান,আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও সংশ্লিষ্ট শাখার নেতৃবৃন্দ।