মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

রহনপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী চুড়ান্ত

Paris
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী ও সমর্থকদের পদচারণা ও প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পৌরএলাকা। নির্বাচন কমিশনের ৩য় দফা তফসিলে যে ৬৪টি পৌরসভার নির্বাচন ঘোষিত হয়েছে তন্মধ্যে রহনপুর অন্যতম। আগামি ৩০জানুয়ারি রহনপুর পৌরসভা নির্বাচন। তফসিল ঘোষণার আগে থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ কোমরবেঁধে মাঠে নেমে পড়েছেন। তফসিল ঘোষণার পর মেয়রপদে প্রার্থীগণ দলীয় মনোনয়নের দিকে তাকিয়ে রয়েছেন।

প্রধান দুটি রাজনৈতিকদলের একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। শনিবার রাতে আওয়ামীলীগের পার্লামেন্টারী বোর্ড সাবেক মেয়র গোলাম রাব্বানি বিশ^াস কে নৌকা প্রতিক বরাদ্দ দিয়েছেন। প্রতিক বরাদ্দের পর কেউ স্বতন্ত্র নির্বাচন করবেন কি না এটা পরবর্তীতে বোঝা যাবে। আগামি ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন। যাচাইবাছাই ৩জানুয়ারি এবং প্রত্যাহার ১০ জানুয়ারি।

রহনপুর পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৭ হাজার ৯৭। পুরুষ ১৩১৮৪ মহিলা ১৩৯১৩। ভোটকেন্দ্র ১১টি। অদ্য (২৭ ডিসেম্বর ২০২০ বেলা ১২.৩০ মি:) এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এ পৌরসভায় মেয়র ১জন, কাউন্সিলর ৯জন ও সংরক্ষিত কাউন্সিলর ৩ জনকে ভোটারগণ নির্বাচিত করবেন।


আরোও অন্যান্য খবর
Paris