স্টাফ রিপোর্টার : আগামী বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন। গতকাল মঙ্গলবার ছিলো প্রচার প্রচারণার শেষ দিন। মধ্যরাতে শেষ হবে সকল প্রকার প্রচারনা। শেষ দিনে রাসেল জামানের পক্ষে পতসভায় নামে জনতার ঢল। দুই হাজারের অধিক নারী পুরুষ এই পথসভায় অংশ নেন। তারা অত্র ওয়ার্ডের প্রতিটি পাড়া ও মহল্লাহর প্রতিটি রাস্তা এবং গলির মধ্যে যান। এ সময়ে টিফিন কেরিয়ার প্রতিকের পক্ষে নানা ধরনের স্লোগান দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ওয়ার্ড। এসময়ে ওয়ার্ডে উৎসবের সৃষ্টি হয়। প্রতিটি এলাকার জনগণ রাসেলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সেইসাথে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।
বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে রাসেল জামানের বড়ির সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় রাসেল জামান নারীদের উদ্দেশ্যে বলেন, বেশ কিছ ুদিন থেকে আপনারা আমার পক্ষে অনেক কষ্ট করে পথসভা ও প্রচার প্রচারণা করছেন। সংসারের মুল্যবান সময় নষ্ট করে আমার পক্ষে কাজ করছেন। এই কাজের প্রতিফলন ঘটবে আগামী ৭ তারিখ আমাকে টিফিন কেরিয়ার প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে পারলে। রাসেল বলেন, আপনাদের প্রতি আমার পুর্ণ বিশ্বাস রয়েছে। আমি জানি আপনারা এবং আপনাদের পরিবারের সকল ভোটার আমাকে ভোট প্রদান করবেন। নির্বাচনের দিন সকাল থেকে কাজ শেষ করে সময়মত ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে টিফিন কেরিয়ার প্রতিকে ভোট প্রদান করার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, এবার ইভিএম এর ভোট গ্রহন হবে। সঠিক নিয়মের ভোট প্রদান করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, তার কোন কিছুর প্রতি লোভ-লালসা তার নাই। একটাই চিন্তা অত্র ওয়ার্ডের উন্নয়ন করা। এ জন্যই তিনি নির্বাচন করছেন। এই ওয়ার্ডের আশি ভাগ মানুষ আমকে সমর্থন দিয়েছেন। তাদের সমর্থন ও আশির্বাদে তিনি নির্বাচিত হবেন বলে আশাব্যক্ত করেন। কোন রকম ভূল না করে টিফিন কেরিয়ার প্রতিকে ভোট প্রদান করে বিজয়ী করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানান রাসেল। এ সময়ে আকতার, সাবু, রহমান, মিঠু, সবুর, রাসেল, দিপু, মিলু, আরিফ, রানা ও অপুসহ অত্র ওয়ার্ডের সুধিজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও নারী ও পুরুষ ভোটারগণ এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন।