শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

ধামইরহাট পৌর আ’লীগের সম্মেলনে কল্লোল সভাপতি মুক্তা সম্পাদক নির্বাচিত

Paris
Update : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি আব্দুল মুকিত কল্লোল ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক মুক্তাদিরুল হক মুক্তা নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর আ.লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এমপি।

পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মুক্তাদিরুল হক মুক্তার সঞ্চালনায় সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাকিল আহমেদ বাদল,উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন,সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আজাহার আলী,পৌর মেয়র আমিনুর রহমান,উপজেলা আ’লীগের সহসভাপতি আবু হানিফ,সহসভাপতি মোফাজ্জল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার,

উপজেলা ভাইস চেয়ারম্য্না সোহেল রানা, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু প্রমুখ। সম্মেলনের শেষে ভাগে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সভাপতি পদে বর্তমান সভাপতি আব্দুল মুকিত কল্লোল এবং সাধারণ সম্পাদক সম্পাদক পদে বর্তমান সম্পাদক ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তার নাম ঘোষনা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris