মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় দুঃসাহসিক চুরি

Paris
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ছাগল ব্যবসায়ির বাড়ির ইটের ঘরের জানালা ভেঙে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার গনেশপুর ইউনিয়নের কাঞ্চন পশ্চিমপাড়া গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে চুরির এ ঘটনা ঘটে। চোরেরা ওই বাড়ি থেকে একটি মোটরসাইকেল, ১২ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন চুরি করে নিয়ে গেছে। গৃহকর্তা সাইফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন।

রোববার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার আরটিআর ১৫০ সিসির মোটরসাইকেলটি নেই। এরপর চুরির বিষয়টি জানতে পারেন তিনি। তিনি আরও বলেন, চোরেরা তার শয়নঘরের পাশের একটি ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অন্য একটি ঘর থেকে ভ্যানেটি ব্যাগে রাখা ১২ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন চুরির করে।

চোরেরদল প্রধান গেটের তালা কেটে আরটিআর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বিষয়টি মান্দা থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। মান্দা থানার উপপরিদর্শক ফারুক হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris