২৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিক্ষা স্কুলে বিজয় দিবসে চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার প্রদান অনুষ্ঠান

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ২:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শিক্ষা স্কুলে বিজয় দিবসে চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার প্রদান অনুষ্ঠান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি গত শনিবার সকাল ১১টায় শিক্ষা স্কুল এ্যান্ড কলেজ এর আয়োজনে স্কুল প্রঙ্গনে মহান বিজয় দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেশনাল সাইকোলজিস্ট, কলাম লেখক ও বেতার ব্যক্তিত্ব ড. রুমী শায়লা শারমীন, সহ-সভাপতি আইইডিবি রাজশাহী জেলা শাখা মোঃ মেরাজুল আলম। সভাপতিত্ব রাজশাহী শিক্ষা স্কুল এ্যান্ড কলেজ অধ্যক্ষ মোঃ ইব্রাহীম হোসেন। প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রায় ১৫০জন শিশু।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন