২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭.৮

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ১:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭.৮
বিজ্ঞাপন

এফএনএস : শৈত্যপ্রবাহের পরিধি ও তীব্রতা আরও বেড়েছে। এতে অতিদরিদ্রদের ভোগান্তিও বাড়ছে। গতকাল রোববার একটি বিভাগ ও আটটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালী ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রাবহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী চার দিনে আবহাওয়ার সাামন্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে গোপালগঞ্জে ৯ দশমিক ৮, শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪, ঈশ্বরদীতে ৮ দশমিক ৭, বদলগাছীতে ৮ দশমিক ৪, দিনাজপুরে ৯ দশমিক ৫, তেঁতুলিয়ায় ৮ দশমিক ১, রাজারহাটে ১০ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯, যশোরে ৮ দশমিক ৮, কুমারখালীতে ৯ দশমিক ৪ ও বরিশালের ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন