২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০, ৩:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
বিজ্ঞাপন

নাটোর প্রতিনিধি : নাটোরে যৌতুকের দাবিতে গৃহবধূ ফাতেমা খাতুন হত্যা মামলায় স্বামী রুবেল হোসেনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৭ জুন রুবেল ও ফাতেমার বিয়ে হয়। বিয়ের এক মাস পর দুই লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ ফাতেমাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় রুবেল। এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর রাতে রুবেল তার সহযোগীদের নিয়ে ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করে। পরে নিহতের বোন আকলিমা মামলা করলে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক এ রায় দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন