শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল বুধবার সকাল ১০টায় ঈশ্বরদী আলহাজ্ব স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য বেগম আক্তার জাহান, আব্দুর আওয়াল শামীম, মেরিনা জাহান। এ সময় রাজশাহী মহানগরী থেকে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আজাদ প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris