২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: Uncategorized
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ,

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, ২০১৫ সালে ইউনেস্কোর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালন করা হয়। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন