নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-(এনবিআইইউ) ট্রাস্টি বোর্ডের এক সভা গতকাল শনিবার বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান নারীনেত্রী সংগঠক অধ্যাপিকা রাশেদা খালেক। সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টিবোর্ডের সদস্য প্রফেসর ড. ফারজানা নিক্কন, ফারহানা শাওন, ফয়সাল খালিদ শুভ, ফারাহ্ দীনা গুঞ্জন, প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্, মোহাম্মদ সাদেক আলী, অনন্য ইসলাম নির্ঝর, মো. হাসানুল ইসলাম (জোনাল ম্যানেজার রাকাব, রাজশাহী), উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক এবং ট্রাস্টিবোর্ডের সদস্য সচিব ইউনিভার্সিটির চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
