সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে ১০৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Paris
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত শুক্রবার দুপুরে নওগাঁ জেলার মান্দা থানাধীন ফতেপুর এলাকায় মেসার্স হাজী ফিলিং ষ্টেশন এর সামনে চেকপোষ্ট পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মহুবার (৩২) পিতা-মোঃ মকছুদার রহমান, সাং-তালুক শাকতি ও মোঃ হাফিজুল ইসলাম (৪০), পিতা-মোঃ আফতাব উদ্দিন, সাং-ভোটমারী, উভয় থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটকে ১০৭ কেজি গাঁজা- (মূল্য আনুমানিক ৪২ লক্ষ ৮০ হাজার টাকা) এবং ১টি ট্রাক সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris