শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

বাগমারায় উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা

Paris
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় স্বাস্থ্য সেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর সুচিকিৎসা নিশ্চিতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোসহ স্বাস্থ্য খাতের অভূতপূর্ব উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত কমিটির সভায় বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, সমাজসেবা অফিসার আব্দুল মমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নাসির উদ্দীন, ডাঃ তানভির রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান আজাহারুল হক, আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris