বাগমরা যুব মহিলা লীগের সম্মেলন সফল করার লক্ষে প্রচার মিছিল ও পথসভা
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলার বাগমরা উপজেলা যুব মহিলা লীগের সম্মেলনকে সফল করার লক্ষে প্রচার মিছিল ও পথসভা করে বাগমারা উপজেলা যুব মহিলা লীগ। গতকাল বৃহস্পতিবার রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন প্রচার মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখের জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন।
বাগমারা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুরের সভাপতিত্বে ও পারভীন এ পরিচালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মৌসুমী সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের মহিলা সম্পাদক মেমোরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিপাশা খাতুন বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর বাগমারা উপজেলা যুব মহিলা লীগের সম্মেলন করতে হবে। যুব মহিলা লীগের প্রাণ অপু উকিল এ সম্মেলনে আসবেন তাই যুব মহিলা লীগের নেতাকর্মীদের বিপুল জনসমাগম ঘটাতে হবে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
