শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

অসহায় রাজিয়ার পাশে দাঁড়ালেন সুজন

Paris
Update : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বর্ষগ্রামের বাসিন্দা দরিদ্র রাজিয়ার চিকিৎসা করাতে পাশে দাঁড়ালেন তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবুল বাসার সুজন। জানা গেছে, বয়োবৃদ্ধ রাজিয়া বেগম দীর্ঘদিন যাবত চোখের সমস্যা নিয়ে মেয়র ও কাউন্সলেরর দুয়ারে দুয়ারে ধর্না দিয়ে আসলেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি। কিন্তু সুজন খবর পাওয়া মাত্র রাজিয়ার চোখ অপারেশনের ব্যবস্থা করেছেন।

সুজনের সহায়তায় ২৩ সেপ্টেম্বর রাজশাহী লায়ন্স হাসপাতালে তার চোখের অপারেশন করানো হয়েছে। আবুল বাসার সুজন তাকে হাসপাতালে দেখতে গিয়ে তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট, উজ্জ্বল হোসেন, আতিকুর রহমান লিটন ও রোকন সরকার প্রমুখ। এদিকে রাজিয়ার স্বজনরা সুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris