১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ৫:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
মোহনপুরে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

মোহনপুর প্রতিনিধি : মোহনপুর উপজেলা যুবলীগের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে কেশরহাটে আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন ও পৌর যুবলীগের পরিচিতি সভা সফল করার লক্ষ্যে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন।

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আল মোমিন শাহ গাবরু, সহ সভাপতি একরামুল হক বিজয়, প্রভাষক আক্কাস আলী, সাইফুল শাহ্, দপ্তর সম্পাদক প্রভাষক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম , পৌর যুবলীগের আহবায়ক আতিকুর রহমান, যুগ্ম-আহবায়ক জামাল হোসেন, ইউপি যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, জিন্নাত আলী হারু, জয়নাল আবেদিন, আয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জুয়েল রানা প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন