বাগমারায় মহিলা লীগ নেতৃবৃন্দর মাঝে এমপি এনামুলের বস্ত্র বিতরণ
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা লীগ নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় সালেহা ইমারত কোল্ড স্টোরের মিলনয়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যক্তিগত পক্ষ থেকে উন্নত মানের শীতবস্ত্র উপহার প্রদান করেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু প্রমুখ।
এ সময় উপজেলা আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রায় ১৫ শত মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এমপি এনামুল হক।
