মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় প্রার্থীর প্রচারণায় কাউন্সিলরের সমর্থকদের হামলায় ১ জন নিহত

Paris
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

এফএনএস : কুষ্টিয়ায় পৌরনির্বাচনকে কেন্দ্র করে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি ও তার সমর্থকদের হামলায় প্রতিপক্ষের একজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহবুবর রহমান পাখি, তার ভাই আওয়ামী লীগ নেতা রমজান ও সমর্থক সোহেল সরকারসহ অন্যরা ত্রিমোহনী বটতলা মোড়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রবিউল ইসলাম রবি দলবল নিয়ে অচমকা পাখি ও তার ভাইয়ের ওপর হামলা চালায়।

এ সময় সোহেল বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রবি ও তার লোকজন। ধাক্কায় মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে পাখির ভাই মাজহারুল ইসলাম রমজান ও মোস্তাফিজুর রহমান।

কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মামলা করা হচ্ছে। সবাইকে আইনের আওতায় আনা হবে।


আরোও অন্যান্য খবর
Paris