শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

রাজশাহী মহানগরীতে ইয়াবা ও হেরোইনসহ এক ব্যক্তি আটক

Paris
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী বৌ বাজার এলাকার মোঃ আলমাস আলীর ছেলে মোঃ আলফাজ আলী (৩০)। পুলিশ জানায়, গতকাল রোববার বেলা ১১.২৫ টায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন পিপিএম এর নেতৃত্বে এটিএসআই মোঃ নাসির উদ্দিন ও তার টিম বোয়ালিয়া মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিরোইল রেলস্টেশন সংলগ্ন এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানার ঐ টিম ঘটনাস্থলে পৌঁছে আসামী মোঃ আলফাজ আলীকে আটক করে। এসময় তার দখল হতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris