৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নতুন ভবনে রহমানিয়া রেস্টুরেন্টের উদ্বোধন

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১১:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নতুন ভবনে রহমানিয়া রেস্টুরেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর ঐতিহ্যবাহী রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট নতুন সাজে, নতুন আঙ্গিকে নতুন ভবনে উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গণকপাড়ায় জিএম টাওয়ারে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র বলেন, রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট রাজশাহীর ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। দীর্ঘদিন সুনামের সাথে মানুষকে খাবার পরিবেশ করতে আসছে প্রতিষ্ঠানটি। এটির সাথে আমার ছোট বেলার স্মৃতি আছে। ছোটবেলায় আমি ও আমার ভাই এই হোটেল থেকে মজাদার সিঙ্গারা কিনে খেতাম। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মো. মনিরুজ্জামান ও বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু। রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ আহমেদ খানের সঞ্চালনায় এ সময় নগরীর বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন