৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কাটাখালীর মেয়র প্রার্থী আব্বাসকে জয়ী করেত যুবলীগ নেতার গণসংযোগ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
কাটাখালীর মেয়র প্রার্থী আব্বাসকে জয়ী করেত যুবলীগ নেতার গণসংযোগ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : কাটাখালী পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র পদপ্রার্থী আব্বাস আলীকে নৌকা প্রতিকে জয়যুক্ত করার লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেল থেকে নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান।

এসময় তিনি পৌর এলাকার বিভিন্ন মহল্লার বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতিকের জন্য ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তৌফিক, রাজশাহী মহানগরের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, আ’লীগ নেতা আব্দুল কারিম ও ব্যবসায়ী মখলেসুর রহমান মুকুল প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন