৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়া পৌর নির্বাচনে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়া পৌর নির্বাচনে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
বিজ্ঞাপন

মোবারক হোসেন শিশির, দুর্গাপুর : রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনের বাকি আছে আর মাত্র এক’ দিন। সে মোতাবেক ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন অফিস। তবে সকল প্রকার প্রচার প্রচারণা শেষ হচ্ছে ২৬ ডিসেম্বর মধ্যে রাতে। এদিকে ভোট গ্রহণের নয়টি কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন নির্বাচন অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি থাকবেন র‌্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে। এছাড়া নয়টি কেন্দ্রেই সার্বক্ষণিক থাকবেন নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, নিয়ম অনুসারে আগামি শনিবার মধ্যে রাত থেকে নির্বাচনীর সকল প্রচার-প্রচারণা শেষ হচ্ছে। আর ওই রাত থেকেই নির্বাচনী এলাকায় তদারকিতে র‌্যাব ও থানা পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। এবার প্রতিটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে টানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ হোসেন বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে আমাদের থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচনী এলাকায় আমাদের তিনটি মোবাইল টিম টহলে থাকবেন। পাশাপাশি ভোট কেন্দ্রে র‌্যাব-আনসার সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক তদারকি করবেন। আর আমাদের তথ্য মতে নয়টি ভোট কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর প্রথম ধাপে পুঠিয়া পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। সে মোতাবেক আগামি ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩ জন প্রার্থী। এরা হচ্ছেন আ.লীগ সমর্থিত নৌকা প্রতিকে মেয়র রবিউল ইসলাম রবি, বিএনপির ধানের শীষে আল মামুন ও স্বতন্ত্রপ্রার্থী গোলাম আজম নয়ন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আট জন ও কাউন্সিলর পদে মোট ৩৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন ও নারী ভোটার ৮ হাজার ৪৭৩ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন