শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আজ

Paris
Update : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আজ শনিবার। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৬৯ জন। নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনকণ্ঠের মামুন-অর-রশিদ, সমকাল ও ডিবিসি নিউজের সৌরভ হাবিব এবং কালের কণ্ঠের রফিকুল ইসলাম। সহ-সভাপতি পদে লড়ছেন সোনালী সংবাদের তৈয়বুর রহমান ও বাংলানিউজের শরীফ সুমন।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ভোটের মাঠে আছেন যুগান্তরের তানজিমুল হক ও সময় টেলিভিশনের সাইফুর রহমান রকি। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোনালী সংবাদের মিজানুর রহমান টুকু ও সোনার দেশের শামস উর রহমান রুমি, কোষাধ্যক্ষ পদে সানশাইনের সরকার দুলাল মাহবুব ও বৈশাখী টেলিভিশনের আবদুস সাত্তার ডলার এবং সদস্য পদে ইত্তেফাকের আনিসুজ্জামান, সমাচারের আবুল কালাম আজাদ ও সমকালের ফটোসাংবাদিক শরিফুল ইসলাম তোতা নির্বাচন করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খেলাঘরের সভাপতি ডা. এফএমএ জাহিদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট আসলাম সরকার ও অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা। সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আরইউজের সিনিয়র সদস্য জাবীদ অপু। গত ৯ ডিসেম্বর আরইউজে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris