বড়দিন উপলক্ষে এমপি ফারুক চৌধুরীর উপহার
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে ২৫ ডিসেম্বর শুক্রবার খ্রিস্টান ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মালম্বীদের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার প্রতিনিধি স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী শুভেচ্ছা এবং কেক উপহার দিয়েছেন।
জানা গেছে, গত ২৪ ডিসেম্বর সাংসদের পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না খ্রিস্টান ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়ে উপহার কেক গীর্জা প্রধানদের হাতে তুলে দিয়েছেন।
অথচ তানোর-গোদাগাড়ী এই প্রথার প্রচলন ছিল না তিনি এমপি নির্বাচিত হবার পর থেকে প্রতি বছর ২৫ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তানোর-গোদাগাড়ী উপজেলার প্রতিটি গীর্জায় শুভেচ্ছাসহ বড়দিনের কেক পাঠােেনা শুরু করে তা অব্যাহত রেখেছেন। এই বছরও তিনি তানোর-গোদাগাড়ীর প্রতিটি হগীর্জায় শুভেচ্ছাসহ কেক পাঠিয়েছেন। এদিকে শুভ বড় দিন উপলক্ষে সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপজেলার বিভিন্ন এলকায় গীর্জা পরিদর্শন ও খ্রিস্টান ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
