চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শাহজাহানপুর ইউনিয়ন আ.লীগের আয়োজনে গতকাল শুক্রবার সকাল থেকে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী সম্মেলন হয়। সকালে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল।
শাজাহানপুরের ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, সদর উপজেলা আ.লীগের সভাপতি মো. আজিজুর রহমান। ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মেহেবুব আলম গাউসের সঞ্চালনায় সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম। তবে বিভিন্ন কারণে নতুন কমিটি অনুমোদন দেয়া স্থগিত রাখা হয়।